২৯ মার্চ ২০২৪ তারিখে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো স্কাউটস’ ওন ও ইফতার মাহফিল। দলের রোভার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও আন্তরিক পরিবেশ, যেখানে অতিথিদের সানন্দে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথি, গ্রুপ সভাপতি, রোভার স্কাউট লিডারবৃন্দ ও প্রাক্তন সিনিয়র রোভার মেটদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। একইসাথে ঘোষণা করা হয় একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের পরবর্তী ক্রু কাউন্সিল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের সম্মানিত গ্রুপ সভাপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. জালাল উদ্দিন মিয়া, অধ্যক্ষ, ডক্টর মালিকা কলেজ, ধানমণ্ডি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভারের সম্মানিত সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও মুক্ত দলের রোভার লিডারবৃন্দ, সিনিয়র রোভার মেট, রোভার সদস্য এবং স্কাউট সদস্যরা।