২২ মার্চ ২০২৫, শনিবার, বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তরে অবস্থিত শামস হলে অনুষ্ঠিত হয়ে গেলো একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল–২০২৫। পবিত্র রমজানের ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই মাহফিলে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের রোভার ও স্কাউট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর আবহ।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিগান শিল্পী লুবনা মরিয়ম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের সম্মানিত গ্রুপ সভাপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ—বীর মুক্তিযোদ্ধা, সিএলটি সম্পন্নকারী ও ব্যাডেন পাওয়েল ফেলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের সম্মানিত সহ-সভাপতি, আরএসএলবৃন্দ, বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন দলের আরএসএলবৃন্দ, একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের প্রাক্তন ও বর্তমান রোভারবৃন্দ এবং বিভিন্ন রোভার ও স্কাউট দল থেকে আগত রোভার ও স্কাউট সদস্যরা।