আর্কিটেকচার স্টুডেন্টস জ্যাম্বুরি
২২ থেকে ২৫ মে, ২০২৫ পর্যন্ত গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট ট্রেনিং সেন্টারে স্থপত্যের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় "আর্কিটেকচার স্টুডেন্টস জ্যাম্বুরি", সংক্ষেপে "আর্কজ্যাম ২০২৫"। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী ক্যাম্পে দেশের স্বনামধন্য ২৬টি বিশ্ববিদ্যালয় থেকে এক হাজারেরও বেশি শিক্ষার্থী ও স্থপতিরা অংশগ্রহণ করেন।
এই ক্যাম্প সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন দলের সম্মানিত স্কাউট লিডার, রোভার লিডার ও রোভার সদস্যরা দায়িত্বপালন করেন।
স্বেচ্ছাসেবক হিসেবে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের রোভাররাও উদ্যম ও দায়িত্বশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টের সকল পর্যায়ে তারা নিরলসভাবে কাজ করে, যা ক্যাম্পটির সুষ্ঠু ও সফল পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।