ফেব্রুয়ারি মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে অনুষ্ঠিত হয় ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকার)। উক্ত ক্যাম্পে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ থেকে একটি ছেলে দল এবং একটি মেয়ে দল অংশগ্রহণ করে। উভয় ইউনিটই তাবু কলায় "গৌরব পতাকা" অর্জনসহ নানা কার্যক্রমে বিভিন্ন পুরস্কার অর্জন করে।