বাংলার সংস্কৃতির এক ঐতিহ্যবাহী অংশ পিঠা। হেমন্তে নতুন ফসল বুনে শীত শীত আসতে কৃষক চাল ভেঙ্গে তৈরি করে পিঠার অন্যতম উপকরণ এবং গৃহিণী তা দিয়ে তৈরি করে মুখরোচক সব পিঠা। 

গ্রাম বাংলার এই ঐতিহ্যকে স্মরণ করেই পিঠা উৎসবের মত দারুণ এক আয়োজনের মধ্য দিয়ে "একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ" এ বছরের শেষ ক্রু মিটিংটি ৩০ ডিসেম্বর,২০২৩ তারিখে সম্পন্ন করলো। 

এই শীতে নিজেদের বাঙ্গালিয়ানা সত্ত্বা ও সংস্কৃতিকে উদযাপন করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ক্র‍্যু মিটিংটি।


একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের এই বিশেষ আয়োজন পিঠা উৎসবে দলের সদস্যরা পিঠা তৈরি করে আনে। সাথে ছিলো র‍্যাফেল ড্র ও নানান এক্টিভিটিজ।